জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান সহ ৬দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণ ঘরে ফিরবেনা —-তাজুল ইসলাম হাসান

 

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, আড়াই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে এবং প্রায় অর্ধলক্ষ ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা যেই স্বপ্ন নিয়ে স্বৈরাচারীর পতন ঘটিয়ে ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বপ্নকে ধূলিসাৎ করেছেন। জনগণ এখন আর সহ্য করবে না। জনগণ চায় জুলাই সনদের আইনী ভিত্তি। এটা রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে হতে পারে অথবা হতে পারে গণভোটের মাধ্যমে। সংসদের উচ্চ কক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার দৃশ্যত্ব করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করতে হবে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং ৯০℅ মুসলমানদের দেশে যেভাবে শিক্ষার প্লাটফর্মে গানের শিক্ষক নিয়োগ দেয়ার পয়তারা চলছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে হবে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ মানুষদের সাথে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাব সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বাদ জুমআ সিলেট সিটি করপোরেশন জামে মসজিদ থেকে বন্দর বাজার হয়ে জিন্দাবাজারে এসে পথসভায় মিলিত হন। মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বেলাল, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

  • Related Posts

    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

      ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

    আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

    • By Admin
    • June 14, 2026
    • 1 views
    ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

    আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

    • By Admin
    • June 14, 2026
    • 6 views
    আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

    ‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

    • By Admin
    • June 14, 2026
    • 22 views
    ‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

    গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

    • By Admin
    • June 14, 2026
    • 23 views
    গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

    শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    • By Admin
    • June 14, 2026
    • 30 views
    শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

    • By Admin
    • June 13, 2026
    • 21 views
    চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা