রংপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকুরী পেলো ৪০ যুবক

 

আবুল হোসেন বাবলুঃ

রংপুর বুরো প্রধান

রংপুরে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল টিআরসি পদে চাকুরি পেলেন ৪০ জন যুবক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ/ জুন ২০২৫ খ্রি.কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ৪০ জন ও অপেক্ষমান ০৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আবু ‍সাইম উপস্থিত থেকে উক্ত তালিকা ঘোষণা করেন।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের টিআরসি নিয়োগ জুন/২০২৫ এ আবেদন করেন, ৩৯১৬ জন প্রার্থী। শারিরীক সক্ষমতা যাচাই পীক্ষায় উত্তীর্ণ হন ৫২২ জন। এদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৭৬ জন। এখান থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় ৪০ জন এবং অপেক্ষমান ৮জন।

উত্তীর্ণদের মধ্যে ১৫ জন কৃষক পরিবারের সন্তান ৪ জন ড্রাইভার, ৪ জন সরকারী চাকরিজীবি, ৪ জন ক্ষুদ্র ব্যবসায়ী, ১জন ভ্যানচালক, ১ জন দর্জি, ২ জন কাঠমিস্ত্রি, ১ জন দিনমজুর, ৩ জন রিক্সাচালক, ২ জন গামেন্টসকর্মী, ১জন কুলি, ১ জন ইলেকট্রিশিয়ান ও ১জন অটো চালকের সন্তান রয়েছে। শুক্রবার পড়ন্ত বিকেলে ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । একইসঙ্গে তিনি উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।

জেলা পুলিশ রংপুর শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন। সেই সাথে জেলা পুলিশ রংপুরের যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই নিয়োগের সাথে সম্পৃক্ত ছিলেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সমাপনী বক্তব্যে নিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পুলিশ সুপার আবু সাইম বিজয়ীদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা যারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে রাষ্ট্রের কল্যাণে অর্পিত দায়িত্ব পালন করার মানসে নিজেকে গড়ে তুলবেন। সকলের আগামীদিনের সফলতা কামনা করে সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)
বিদ্রোহ কুমার কুন্ডু, রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)
রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) সামসুল আলম সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ব্যক্তিবর্গ।

  • Related Posts

    কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

    এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

    সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

      মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

    • By Admin
    • August 4, 2026
    • 2 views
    কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

    সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

    • By Admin
    • August 4, 2026
    • 5 views
    সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

    রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

    • By Admin
    • August 4, 2026
    • 15 views
    রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

    সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

    • By Admin
    • August 4, 2026
    • 4 views
    সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

    বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

    • By Admin
    • August 4, 2026
    • 4 views
    বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

    তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

    • By Admin
    • August 4, 2026
    • 4 views
    তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত