মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূরীকরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ ৩ মে ২০২৬, রবিবার এক বিবৃতিতে বলেছেন, সর্বশেষ ‘শিক্ষা পরিসংখ্যান ২০২৪’-এর তথ্যমতে, মাদরাসা শিক্ষকদের মধ্যে প্রশিক্ষিতের হার মাত্র ৯ দশমিক ১৯ শতাংশ। এমনকি এ হার বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বিগত ১৩ বছরেও যে এই হার খুব ভালো ছিলো তা না। ২০২৩ সালে সর্বোচ্চ ২৭ দশমিক ৬৯ শতাংশে পৌঁছে। এর অর্থ হলো, মাদ্রাসা শিক্ষকদের দুই-তৃতীয়াংশের বেশি শিক্ষক সর্বদাই প্রশিক্ষনের বাইরে ছিলো। মাধ্যমিকে প্রশিক্ষিত শিক্ষকের হার ৬৬ দশমিক ১০ শতাংশ। অর্থ্যাৎ বৈষম্য তীব্রভাবে প্রকট। রাষ্ট্র তার জনগোষ্টির সাথে এমন বৈষম্য করতে পারে না। এই বৈষম্য দূর করতেই হবে। সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশে মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। কার্যত একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকায় বিপুলসংখ্যক শিক্ষককে দক্ষ করে তোলা কঠিন হয়ে পড়ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রতিটি জেলায় পিটিআই রয়েছে। মাধ্যমিক শিক্ষকদের জন্যও জেলায় জেলায় রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। অথচ মাদরাসা শিক্ষকদের জন্য তেমন অবকাঠামো নেই। দীর্ঘ মেয়াদে জেলায় জেলায় মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। আর আশু সমাধান হিসেবে জেলা পিটিআইগুলোতে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, একইভাবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যেখানে মিড-ডে মিল, উপবৃত্তি, পোশাকসহ নানা সুবিধা পাচ্ছে; সেখানে মাদরাসার শিক্ষার্থীরা এসব থেকে বঞ্চিত। এমনকি সরকার সাম্প্রতিক সময়ে শিক্ষা খাতে যেসব উদ্যোগের কথা বলছে তার বেশির ভাগই সাধারণ শিক্ষাকেন্দ্রিক। এটা লজ্জাজনক। একই মায়ের দুই সন্তানের একজন মাদ্রাসায় পড়ার কারণে যে ধরণের বৈষম্যের শিকার হচ্ছেন তা কোন সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আমরা সরকারকে বলবো, নাগরিকদের মধ্যে বৈষম্য করবেন না। সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করুন। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণাও ছিলো বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা। তাই মাদ্রাসা শিক্ষা যে ধরণের বৈষম্যের শিকার হয়েছে তা দুর করতেই হবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!