নরসিংদীর পুলিশ সুপার “ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কুরবানীর পশুর হাট পরিদর্শন করলেন

নরসিংদী প্রতিনিধি :আবু নাঈম রিপন।।
নরসিংদীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ইং মে,মঙ্গলবার,ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। এরই অংশ হিসেবে আজ ঢাকা-সিলেট মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নরসিংদীর পাঁচদোনা মোড়ের ট্রাফিক ব্যবস্থাপনা এবং কুরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নরসিংদী জেলার, পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

এ সময়,পুলিশ সুপার, মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে পাঁচদোনা মোড়ের মতো ব্যস্ততম সংযোগস্থলে যেন কোনো কৃত্রিম যানজটের সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়।

এরপর তিনি নরসিংদীর অস্থায়ী পশুর হাট ঘুরে দেখেন। এ সময় তিনি হাটের ইজারাদার, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। হাটে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, জালনোট সনাক্তকরণ এবং হাসিল আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান। একই সাথে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে থানা পুলিশকে নজরদারি বাড়াতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নরসিংদী সদর ও মাধবদী থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 9 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর