সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের জননীর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন ,পাইকেরছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  হাবিবুর রহমান হাবিব,( লালমনিরহাট) জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে । স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • By Admin
  • August 21, 2026
  • 19 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

  • By Admin
  • August 21, 2026
  • 13 views
পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা নৈশ প্রহরী মজুমদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

  • By Admin
  • August 21, 2026
  • 19 views
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে- পীর সাহেব চরমোনাই

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

  • By Admin
  • August 21, 2026
  • 12 views
কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • By Admin
  • August 21, 2026
  • 11 views
কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা