ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক

কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির টহলদল মাস্টার পাড়া নামক এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রামের সকল বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে।

Related Posts

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যরা চার বছরের বেশি সময় ধরে সম্মানীভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের দুই লাখ টাকার…

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

​হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

  • By Admin
  • August 21, 2026
  • 1 views
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 8 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 7 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 12 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 11 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও