ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক
কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়।…








