তালতলীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

মোঃ নাজমুল হাসান অপু
বরগুনা প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) তালতলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান এবং মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ূন আহমেদ, মি. মংসেলেন তালুকদার, জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কবির আকন, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর মৃধা, শ্রমিক দলের আহ্বায়ক মো. আল-আমিন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম আকন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

Related Posts

চুয়াডাঙ্গা মোমিনপুর স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৬/০৮/২০২৬ ইং সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর রেল স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ…

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়িতে মিললো ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ

  • By Admin
  • August 16, 2026
  • 1 views
ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়িতে মিললো ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ

চুয়াডাঙ্গা মোমিনপুর স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) মৃত্যু

  • By Admin
  • August 16, 2026
  • 11 views
চুয়াডাঙ্গা মোমিনপুর স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) মৃত্যু

সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

  • By Admin
  • August 15, 2026
  • 99 views
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 26 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত