ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ ছবেত আলী, সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন পাইকেরছড়া ইউপি সদস্য আবুসায়াদত মোঃ বজলুর রহমান, মাওলানা আব্দুল বারেক, মোঃ মেছবাহুল, মোঃ জাহিদুর রহমানসহ অভিভাবক ও অতিথিবৃন্দ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, মোছাঃ নাজমা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান, প্রভাষক অত্র মাদ্রাসা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, সন্তানদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা সময়ের দাবি। তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে থেকে একটি আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় সাধনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অভিভাবকেরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি নিজেদেরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজউদ্দিন।

Related Posts

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  মোঃসোহেল রানা রাজশাহী ​ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সিনিয়র সহকারী কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর নাম রাসেল (ব্যাচ…

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  • By Admin
  • August 7, 2026
  • 9 views
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

  • By Admin
  • August 7, 2026
  • 18 views
বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের

  • By Admin
  • August 7, 2026
  • 8 views
জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের