কুড়িগ্রামে ১৪২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকায় নিজস্ব হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি তার বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তার বাড়ি তল্লাশি চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। মোট ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Related Posts

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  মোঃসোহেল রানা রাজশাহী ​ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সিনিয়র সহকারী কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর নাম রাসেল (ব্যাচ…

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

  • By Admin
  • August 7, 2026
  • 9 views
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
গোমস্তাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

  • By Admin
  • August 7, 2026
  • 18 views
বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

  • By Admin
  • August 7, 2026
  • 23 views
পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের

  • By Admin
  • August 7, 2026
  • 8 views
জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের