মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি দায়ে লাজ ফার্মাকে জরিমানা

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর জেলা প্রতিনিধি,

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি করার অভিযোগে গাজীপুরের শ্রীপুরের লাজ ফার্মা ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার মাওনা চৌরাস্তায় লাজ ফার্মার মাওনা শাখায় ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলার ড্রাগ সুপার তানজিলা আফরিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা তাঁর সাথে ছিলেন।
আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মাওনা চৌরাস্তার লার্জ ফার্মা নামক ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। পরে ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় লার্জ ফার্মায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমান পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও কয়েকটি ফার্মেসীসহ ৪ টি মামলায় ৬৭ হাজার জরিমানা আদায় করা হয়। ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ এর ৪০ (খ), ৪০(গ), ৪০(ঘ) নং ধারা ভঙ্গের দায়ের প্রতিষ্ঠান গুলোকে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,’ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এ শাস্তি দেওয়া হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তি প্রদান করা হবে। এমন অভিযান চলমান থাকবে। ‘

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 21 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 63 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত