রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচন উপলক্ষে র‍্যাব-১৩ সহ যৌথ বাহিনীর বিশেষ মহড়া

ডেস্ক রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র‍্যাব-১৩ সহ যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করাও বাহিনীটির অন্যতম দায়িত্ব।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোদা মডেল পাইলট স্কুল থেকে একটি যৌথ মহড়া শুরু হয়ে পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ করে দুপুর ২টা ৪০ মিনিটে বোদা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বোদা উপজেলা প্রশাসন, র‌্যাব-১৩ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
একই দিন দুপুর ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব-১৩ অংশগ্রহণ করে।
এছাড়া নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও নাওতারা ইউনিয়নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
রংপুর জেলার মিঠাপুকুর এলাকায়ও বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, র‌্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।
র‍্যাব-১৩ জানিয়েছে, আসন্ন নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা, সহিংসতা, গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 24 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা