কুড়িগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত; র‍্যাব-১৩’র অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার তারামন বিবি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. নজরুল ইসলাম নয়ন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানা-য় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-১৫ হিসেবে রেকর্ডভুক্ত হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস দল ১৬ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন ধবলগুড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (২৫), পিতা—মো. নুরুজ্জামান মিয়া, সাং—চাপড়া কান্দিরহাট, থানা—পীরগাছা, জেলা—রংপুরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সহিংস ও দুর্ঘটনাজনিত অপরাধ প্রতিরোধে র‍্যাব নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বাহিনীটি।

Related Posts

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার আমপাথারী এলাকায় এ দুর্ঘটনা…

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 3 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 19 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

  • By Admin
  • July 22, 2026
  • 13 views
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

  • By Admin
  • July 22, 2026
  • 5 views
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

  • By Admin
  • July 22, 2026
  • 5 views
মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

  • By Admin
  • July 22, 2026
  • 5 views
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন