দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মামলা; র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী বিবাহিত নারীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।
র‍্যাব জানায়, অভিযুক্ত মোঃ শাহাদুল ইসলাম (৪০) সম্পর্কে ভিকটিমের স্বামীর প্রতিবেশী আত্মীয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সখ্যতা গড়ে তুলে ভিকটিমকে প্রলুব্ধ করতেন। ঘটনার দিন ২৮ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমের স্বামী কাজে বাইরে গেলে বেলা আনুমানিক ১১টার দিকে আসামি ভিকটিমের বসতঘরে ঢুকে মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের স্বামী বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিলে আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ ফরিদা বেগম বাদী হয়ে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ঘোড়াঘাট থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নং-১৬ হিসেবে রুজু হয়।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে থাকায় র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বলগাড়ী পোপালপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব কর্তৃপক্ষ জানায়, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সহিংস অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 82 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত