রংপুরে সাংবাদিক সালেকুজ্জামানকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে’র সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান, বিশিষ্ট সংগঠক, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আরপিইউজে।

আরপিইউজের সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিভাগীয় কাস্টমস অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রশ্ন করতে গেলে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার সাংবাদিক সালেকুজ্জামান সালেক এর প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন এবং তাকে লাঞ্ছিত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ শুধু ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।

রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে’র প্রচার সম্পাদক
রেজওয়ান রনি’র পাঠানো বার্তায় বলা হয়, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা বরদাশত করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণে বাধ্য হবে

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 24 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা