আশুলিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে

সাভারঃ

আশুলিয়ায় কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে ইয়াবাসহ মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শনিবার বিকেল পৌণে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে, কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে মোঃ শহীদুল্লাহ।

থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 33 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 17 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 7 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন