ডিমলায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে র‍্যাব-১৩ এর অভিযানে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মশিউর রহমান (৪০)। তিনি ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে জানা যায়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দাখিল করা বিল উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাশ হওয়ার পর অফিস সহকারীর নিকট জমা হতো। সেই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করেন তিনি।
এজাহার সূত্রে জানা যায়, ইংরেজি ২৪ ডিসেম্বর ২০২৫ এবং ২৮ ডিসেম্বর ২০২৫—এই দুই দিনে দুপুর ১২টা ০৫ মিনিট ও ১টা ২০ মিনিটে দুই ধাপে মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন আসামি। পরে তিনি অফিসে অনুপস্থিত থাকায় সন্দেহ তৈরি হলে বিষয়টি অনুসন্ধান করে অফিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা জানতে পারে।
এ ঘটনায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর- ১৯, তারিখ- ২৯/১২/২০২৫, ধারা- ৪০৬/৪২০/৪৬৭/৪০৮/৩৪ (দণ্ডবিধি)।
ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী) ও র‍্যাব-১৩ সদর কোম্পানি (রংপুর)-এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকায় জনৈক মামুনুর রশিদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে, থানা-বিরল, জেলা-দিনাজপুর।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
র‍্যাব-১৩ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন—
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 1 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 3 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

  • By Admin
  • July 23, 2026
  • 16 views
পাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা