কাজে আসছে না কোটি টাকার সেতু বাঁশের সাঁকো একমাত্র ভরসা

মোঃ নিরব সিকদার–পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পানখালী এলাকায় মৃধাবাড়ির সামনের খালের উপরে চিকনিকান্দি বাজারে যাতায়াতের সুবিদার্থে মৃধা বাড়ির খালের ওপর প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনস্থ গ্রামীণ জনপদের উন্নয়নে একটি ব্রিজ দেয়া হয়। গত ছয় মাস আগে ব্রিজের নির্মাণের মূলকাজ সম্পূর্ণ হলেও মূল সরকের সঙ্গে সংযোগ সড়ক না করায় পানখালী, চিকনিকান্দি, গজালিয়া, সুতাবাড়িয়া, মাঝগ্রাম পাকার মাথাসহ অনেক গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।
এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এতে ব্রিজটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকার পথচারীদের কাছে।
পানখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইয়াহিয়া বলেন, এই ব্রিজটির কাজ শুরু হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয় কিন্তু ব্রিজের দুই পাশে এখনো সংযোগ সড়ক না হওয়ায় আমরা ব্রিজটির কোনো সুবিধাই ভোগ করতে পারছি না। প্রতি দুই-তিন মাস অন্তর দুই পাশে বাঁশের সাঁকো মেরামত করতে হয়। আর সেই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। সরকারের কাছে দাবি জানাই দ্রæত ব্রিজের দুই সংযোগ সড়কটি করে দেয়। যাতে এলাকার মানুষ ব্রিজটির সুফল পেতে পারে।

ব্রিজের বিষয়ে জানার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক রিপন এর মুঠো ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ জাফর রানা তিনি বলেন ব্রিজটি পরিদর্শন করে পরবর্তীতে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Related Posts

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

‎ ‎​গাজীপুর প্রতিনিধি আল আমিন খান ‎গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে এক প্রবাসীর জমি জবরদখল ও দোকানঘর নির্মাণের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। আজ (শনিবার)…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 3 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 28 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 101 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা