কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল ৪ পা-ওয়ালা কানি বক, উৎসুক জনতার ভিড়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং ১২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার (০৩ সেপ্টেম্বর ) প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে দেখতে পান। কাছে গিয়ে লক্ষ্য করেন, এটি সাধারণ বকের মতো নয়; বরং চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে কৌশলে তিনি বকটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দী করেন।

এরপর থেকে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই জানাচ্ছেন, জীবনে অসংখ্য বক দেখলেও চার পা-ওয়ালা বক এর আগে কখনও দেখেননি। স্থানীয়রা এটিকে আল্লাহর ইচ্ছার নিদর্শন বলে মন্তব্য করেছেন।

আব্দুর রশিদ জানান, প্রথম দেখায় তিনি বকটি দেখে হতবাক হয়ে যান। আগ্রহবশত সেটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় রেখেছেন। বাজার থেকে মাছ কিনে এনে নিয়মিত খাওয়াচ্ছেন এবং বকটির যত্ন নিচ্ছেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা গ্রামাঞ্চলে সাধারণত কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এ বকের অতিরিক্ত দুটি পা গজিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ