জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। নুরের ওপর ন্যাক্কারজনক হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।”

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ বলেন, বিগত অবৈধ সংসদকে বৈধতা দেওয়া এবং নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতীয় পার্টি ইতোমধ্যে নিজেকে চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রমাণ করেছে। তাদের ভেতর দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, “নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনাটিও সেই পরিকল্পনার অংশ। তবে সরকারের পক্ষ থেকে কিংবা জনগণের পক্ষ থেকেও এই ষড়যন্ত্রের সমর্থন নেই।”

আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করে বলেন, “নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন ঘটনা ঘটেনি। রাজনৈতিক দলের প্রধানের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটনাটি ঘটেছে, তাই এ ঘটনার বিচারও সরকারকেই করতে হবে। হামলাকারীরা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও প্রশ্ন রাখেন, “কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি, সেটা আগে বুঝতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা হয়?”

উপদেষ্টা আশা প্রকাশ করেন, জনগণও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং গণতান্ত্রিক শক্তিকে সমর্থন জানাবে।

উল্লেখ্য, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 69 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 38 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!