তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ।

মোঃ রিয়াজ তালুকদার ।
বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছয় ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়নি।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তায় কড়াইবাড়িয়া ইউনিয়নে দুই ধাপে ৮৩৬টি জেলে কার্ডের বিপরীতে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তালতলী খাদ্য গুদাম সূত্র এ বরাদ্দকৃত চালের পরিমাণের তথ্য নিশ্চিত করেছেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রতি জেলে ৮০ কেজি করে চাল বরাদ্দ পায়। গত ১০ এপ্রিল ছেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এর মধ্যে ৭৬৫ জন জেলেকে ৮০ কেজি করে মোট ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, অবশিষ্ট ৭১টি জেলে কার্ডের বিপরীতে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগকারী ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, মনির গাজী এবং সংরক্ষিত সদস্য মাহমুদা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীরা বলেন, বরাদ্দকৃত চাল সম্পূর্ণ বিতরণ না করে একটি অংশ আত্মসাৎ করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, সকল জেলেকে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমান বলেন, চাল বিতরণের বিষয়ে তাকে অবহিত করা হয়নি এবং এখনো পর্যন্ত কোনো মাস্টাররোল তার কাছে জমা দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শাকিল খলিফা নলছিটি ঝালকাঠির নলছিটিতে মানববন্ধনের মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আবদুল রহিম মল্লিক। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত…

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 15, 2026
  • 4 views
নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

কোটি টাকা বরাদ্দ বাতিল ঠেকানো,সংস্কার কাজ সম্পন্নকরণ সহ তিন দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচী

  • By Admin
  • June 15, 2026
  • 12 views
কোটি টাকা বরাদ্দ বাতিল ঠেকানো,সংস্কার কাজ সম্পন্নকরণ সহ তিন দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচী

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 27 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের