নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহরাব হোসেন উল্লাস। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরফিন জিলানী, নিদ্রা দে নেহা। এছাড়াও অভিনয় করেছেন, মাকফুরুল হোসেন বিদ্যুৎ, মো: সাকলায়েন, সাংবাদিক মেহেদী হাসান অন্তর ও জগদীশ সহ আরও অনেকে। নির্মাতারা জানান, বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে গল্পটি নির্মিত হওয়ায় দর্শকদের জন্য এটি হবে ভিন্নধর্মী ও ভাবনাচিন্তায় উদ্দীপক একটি চলচ্চিত্র।
মহরত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নওগাঁর মতো জেলা শহরে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ‘কালো বিড়াল’ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।
চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছে আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, এবং নওগাঁ ফিল্ম সোসাইটি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্থানীয় প্রতিভা ও বাস্তবধর্মী গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 14 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 5 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 47 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।