ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের মোতায়েনসহ থানা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে উপজেলার সকল পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৪ জন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৪ জন এবং সাধারণ পূজা মণ্ডপে ২ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজার সময় মণ্ডপ এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল, মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়া, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আনসার, গ্রাম পুলিশ এবং পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ টহল কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকবে।”

তিনি আরও জানান, পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে সবার সহযোগিতা কামনা করা হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায়
মোট ১৭ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো পূজারী ও দর্শনার্থীর আগমন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Related Posts

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃমাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ১৯ এপ্রিল, ২০২৬ জনতার দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেবার জন্য দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। চুরি, ছিনতাই, মাদক, ও জুয়াসহ পূর্বের যে…

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 45 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 29 views

  • 103 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।