ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে দালালের মাধ্যমে ১১ অনুপ্রবেশকারী আটক

কুড়িগ্রাম(ভূরুঙ্গামারী) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে রয়েছে—
মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫), মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও নূর শাহিদা (২)।

বিজিবির ভাষ্যমতে, আটককৃতদের মধ্যে এক পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। তারা সবাই রাতের আঁধারে দালালদের সহযোগিতায় কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“বিজিবি আটককৃত ১১ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের কুতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 17 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 16 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক