মহাসড়কে মিললো বস্তাভর্তি ভারতীয় কিটক্যাট চকলেট, উদ্ধার করল পুলিশ

ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মহাসড়ক থেকে বস্তাভর্তি ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ানের খামার মৌজার ব্র্যাক অফিসের সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে ভারতীয় কিটক্যাট চকলেটের একটি অবৈধ চালান ভূরুঙ্গামারী হয়ে নাগেশ্বরীতে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এবং এসআই জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ জুন) রাত থেকেই অভিযান শুরু করে। এ সময় সন্দেহভাজন একটি চোরাচালান চক্রকে অবৈধ ভারতীয় পণ্যসহ আটকের চেষ্টা করা হলেও তারা কৌশলে পালিয়ে যায়।

এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে মহাসড়কে টহল কার্যক্রম জোরদার করা হয়। টহল চলাকালে ভূরুঙ্গামারী থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল পুলিশকে দূর থেকে দেখে রাস্তার ওপর একটি বস্তা ফেলে দ্রুত উল্টো দিকে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ২৭টি প্যাকেটে থাকা মোট ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা

পুলিশ জানিয়েছে, জব্দকৃত চকলেট আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পুলিশকে জানাতে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

  • Related Posts

    মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

      মোঃআব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি সমুদ্রগামী ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল।…

    কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

        শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় রুমাইসা জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হসপিটালের সামনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পটি রুমাইসা জেনারেল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

    • By Admin
    • July 5, 2026
    • 1 views
    মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

    কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

    • By Admin
    • July 5, 2026
    • 14 views
    কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

    নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

    • By Admin
    • July 5, 2026
    • 25 views
    নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

    জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

    • By Admin
    • July 5, 2026
    • 18 views
    জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

    দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

    • By Admin
    • July 5, 2026
    • 17 views
    দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

    হরিপুরে ক্যান্সার কিডনি ও হৃদরোগিদে মাঝে সরকারি চেক বিতরণ

    • By Admin
    • July 5, 2026
    • 16 views
    হরিপুরে ক্যান্সার কিডনি ও হৃদরোগিদে মাঝে সরকারি চেক বিতরণ