
আবুল হোসেন বাবলুঃ
“স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধের লক্ষ্যে এবং জাতীয় সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে, আগামী নির্বাচন পি,আর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কোন বিকল্প নাই”- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এম,পি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায়না।
জুলাই জাতীয় সনদে উল্লিখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সেক্রেটারি জেনারেল আরও বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পাশাপাশি ফ্যাসিবাদি হয়ে উঠার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, এই দেশের প্রতিটি নাগরিক চায় একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সকল দল সমান সুযোগ পাবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এর কোনও বিকল্প নেই।
পাশাপাশি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল জুলুম-নির্যাতন, গুম-খুন,গণহত্যা, লুটপাট সহ সব ধরনের দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। সেইসাথে স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দাবিগুলো এখন দেশের জনগণের প্রানের দাবিতে পরিণত হয়েছে। তাই, কালবিলম্ব না করে, অতিদ্রুত জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল এর সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর- ৩ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
রংপুর মহানগরী আমীর ও রংপুর-৪ আসনের এম,পি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা আমীর ও রংপুর- ৫ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী।
রংপুর মহানগরী সেক্রেটারি কে,এম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগরী সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী,মহানগরী সহকারী সেক্রেটারি আল আমিন হাসান,রংপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাাক আহমেদ, রংপুর- ৬ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি ছাত্রনেতা নুরুল হুদা,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রনেতা সুমন সরকার,রংপুর জেলা সভাপতি ছাত্রনেতা ফিরোজ মাহমুদ সহ মহানগরী ও জেলার নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে, দেশের ছাত্র-জনতার প্রত্যাশা পূরনে সরকারের কাছে জোর দাবি জানান এবং দাবি পূরণের এ আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাবলিক লাইব্রেরী মাঠের সমাবেশ শেষে, এক বিশাল বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। ###







