কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে অভিযুক্ত আসামি দোষী সাব‌্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
ট্রাইব‌্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার এবং আদালতের বেঞ্চ সহকারী এরশাদ আলী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রুবেল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি রুবেল অষ্টম শ্রেণি পড়ুয়া স্থানীয় এক কিশোরী শিক্ষার্থীকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা রুবেলের পরিবারকে জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর  ২০১২ সালের ১৪ মার্চ আসামি রুবেল ওই শিশু শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী ধানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারকার্য চালানোর পর মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী মোঃ এরশাদ আলী বলেন, আসামি রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণাকালে ট্রাইব‌্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

    মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

    প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

    মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

    • By Admin
    • June 14, 2026
    • 18 views
    পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

    প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

    • By Admin
    • June 14, 2026
    • 22 views
    প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

    • By Admin
    • June 14, 2026
    • 18 views
    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

    রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

    • By Admin
    • June 14, 2026
    • 19 views
    রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

    বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

    • By Admin
    • June 14, 2026
    • 12 views
    বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

    • By Admin
    • June 14, 2026
    • 18 views
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ