কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্ত রেদোয়ান নামের এক মুসলিম যুবকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নূর ইসলাম কামার এর পুত্র, মোঃ রেদোয়ান পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ভুরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, “মামলার কার্যক্রম চলমান রয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

  • Related Posts

    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

      পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

      মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

    • By Admin
    • July 27, 2026
    • 6 views
    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    • By Admin
    • July 27, 2026
    • 18 views
    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    • By Admin
    • July 27, 2026
    • 18 views
    নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

    • By Admin
    • July 26, 2026
    • 23 views
    জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

    সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    • By Admin
    • July 26, 2026
    • 16 views
    সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

    • By Admin
    • July 25, 2026
    • 9 views
    রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু