কুড়িগ্রামে বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ২ ত্যাগী নেতা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট ও উলিপুর উপজেলা বিএনপির দুই নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজালাল সবুজ।

জামায়াতে যোগ দেওয়া রাজারহাট উপজেলা বিএনপি নেতার নাম রানা চৌধুরী এবং উলিপুর উপজেলা বিএনপি নেতার নাম আমিনুল ইসলাম ফুলু। রানা চৌধুরী রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি উপজেলা ও ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তিনি কারাবরণ করেছিলেন।

আমিনুল ইসলাম ফুলু উলিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি পদত্যাগ করেন।

আমিনুল উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বিএনপির রাজনীতি করার কারণে ২০১৩ সালে এবং ২০১৮ সালের নির্বাচন পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে রাজারহাট উপজেলা শহরে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারের উপস্থিতিতে রানা সরকার জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় দলটির উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রানা চৌধুরী বলেন, ‘আমি অনেক চিন্তা ভাবনা করে স্বেচ্ছায় জামায়াতে যোগ দিয়েছি। বিএনপির সব পর্যায় থেকে লিখিতভাবে ইস্তফা দিয়েছি। কারও প্রতি কোনও বিদ্বেষ কিংবা মনোমালিন্য থেকে বিএনপি বাদ দিইনি।

নেতা হতে নয়, জেনে বুঝে ভালো লাগা থেকে জামায়াতে যোগ দিয়েছি। এখন থেকে জামায়াতের সঙ্গে থাকতে চাই।’

জামায়াতের রাজারহাট উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন বলেন, ‘রানা চৌধুরী কয়েকদিন আগে জামায়াতে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেন।

তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আমরা তাকে আগে সেখান থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিই।

তিনি ইস্তফা দিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।’

বিএনপির নেতৃত্বের জায়গা থেকে জামায়াতে নেতৃত্ব পাওয়া প্রশ্নের জবাবে মাওলানা কফিল উদ্দিন বলেন, ‘প্রশ্নই আসে না। জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না।

এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ব্যক্তিগত মানোন্নয়নসহ সাংগঠনিক নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়।

নেতৃত্বের যোগ্যতা তৈরি হলে তখনই নেতা হতে পারবেন, অন্যথায় নয়। রানা চৌধুরী সব জেনে বুঝে জামায়াতে যোগ দিয়েছেন।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘রানা চৌধুরী দুই দিন আগে দল থেকে ইস্তফা দিয়েছেন।

তবে তার জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’

জামায়াতে যোগ দেওয়া উলিপুর উপজেলা বিএনপির সাবেক নেতা আমিনুল ইসলাম ফুলু বলেন, ‘মঙ্গলবার সমর্থক ফরম পূরণ করার মাধ্যমে জামায়াতে যোগ দিয়েছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকলেও আমি লিখিতভাবে পদত্যাগপত্র দিয়েছি।

যোগদানকালে উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, পৌর আমির মাওলানা মাহফুজুর রহমান ও জামায়াত নেতা মাসুদ বকসী উপস্থিত ছিলেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাখিল-২০২৪ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণে জটিলতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার জেরে বরখাস্তকৃত সুপারিন্টেন্ডেন্ট মো. সাইদুর…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

  • By Admin
  • April 19, 2026
  • 50 views
ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 49 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 111 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।