তাহিরপুরে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স

আমির হোসেন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর শাখা মাহরাম নদীর উৎস মুখ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম–এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর বদল ইউনিয়নের মাহরাম নদীর উৎস মুখ ডিপচর নামক এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিক মিয়া (২৫) এবং একই গ্রামের চান মিয়ার ছেলে আক্তার মিয়া (২৫)।
পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে মাহরাম নদীর উৎস মুখ ডিপচর এলাকা থেকে একটি প্রভাবশালী বালু খেকো সিন্ডিকেট দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ অনুযায়ী, পুরানঘাট ডিপচর গ্রামের ময়না মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাই আফিকুল (২৮), একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মুনছুর আলম (৩৫), জজ মিয়ার ছেলে রতন মিয়া (২৬) ও তার ভাই ইসাক মিয়া (২৪), আব্দুল বারিকের ছেলে হাক মিয়া (৫০), মাহরাম গ্রামের কিতাব আলীর ছেলে আশিক নুর (৩৮), পুরাঘাট ফকিরপাড়া গ্রামের ফরিদ মিয়া (৩০), মানিগাঁও উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নজির হোসেন (২৮), গুটিলা গ্রামের শাহির উদ্দিনের ছেলে সজাফর আলী (৫৫), আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে *হানিফ মিয়া (২৮)*সহ প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত।
স্থানীয়দের দাবি, গুটিলা ইউনিয়ন পরিষদের পেছনে মাহরাম নদীর ডিপচর এলাকা থেকে গত প্রায় দুই মাস ধরে রাতের আঁধারে পিকআপ ভ্যানে এবং দিনে অটোরিকশায় করে হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।

দুই যুবক আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বলেন, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 17 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 70 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা