দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

দিনাজপুরে বাক-প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় র‍্যাবের পৃথক অভিযানে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে হত্যা, ধর্ষণ, অপহরণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের নানীর বাড়িতে দুধ আনতে গেলে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর নানীর অনুপস্থিতিতে অভিযুক্ত মোঃ মোস্তাক (৩২) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মামলার দ্বিতীয় আসামি মোঃ মমিনুর রহমান (৪৫) ঘটনার পর মোস্তাককে পালাতে সহায়তা করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৮)।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র‍্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি ২০২৬ গভীর রাতে র‍্যাব-১৩ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি মোঃ মোস্তাককে গ্রেফতার করা হয়। একই রাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় আসামি মোঃ মমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, ধর্ষণসহ সকল ধরনের সহিংস অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ