নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার

স্টাফ রিপোর্টার,

নবী ওয়ালিউল্লাহ

মাদকমুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকদ্রব্য সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি, যা নৈতিক অবক্ষয় ও সামাজিক বিপর্যয় ডেকে আনে। নারী শিক্ষার প্রসারের মাধ্যমে সচেতন প্রজন্ম গড়ে তোলা গেলে মাদকমুক্ত, উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তিনি এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং প্রতীকী লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত…

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম জেলা পঞ্চগড়! পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • By Admin
  • July 29, 2026
  • 3 views
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

  • By Admin
  • July 29, 2026
  • 6 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’

  • By Admin
  • July 29, 2026
  • 11 views
মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’