ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ: ভূরুঙ্গামারীতে হাতপাখার প্রার্থী হারিসুল বারি রনি

হাফেজ আরিফুল ইসলাম

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনি। তিনি বলেন
“বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই পারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন ডিলার। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জুলহাস উদ্দিন (বি.এস.সি), সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সোহাইল আহমাদ।

এছাড়াও জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ সোনাউল্লাহ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, কারী আব্দুর রহিম, মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাখিল-২০২৪ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণে জটিলতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার জেরে বরখাস্তকৃত সুপারিন্টেন্ডেন্ট মো. সাইদুর…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

  • By Admin
  • April 19, 2026
  • 52 views
ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 59 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 119 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।