পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু (মিন্টু চেয়ারম্যান) মারা গেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খড়িবাহী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হয়েছিলেন। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসছে প্রিয় নেতা মিন্টুকে শেষবারের মতো দেখার জন্য।

এদিকে, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “হাবিবুর রহমান ছিলেন আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী এবং দলের একজন নিবেদিত প্রাণ। তার মতো মানুষের অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দল ও সমাজের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন হাবিবুর রহমান মিন্টুর রুহের মাগফেরাত দান করেন।”

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী | ২৮ জুলাই ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের…

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

  • By Admin
  • July 28, 2026
  • 1 views
গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 31 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 18 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী