পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময়! বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড!

-মনিরুল হাসান বাপ্পী

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা এবং চাওয়া পাওয়ার কথা শুনেছি। আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির মহা উন্নয়ন পরিকল্পনার কথা তাদের কাছে তুলে ধরেছি, মানুষ বিএনপির পরিকল্পনা সাদরে গ্রহণ করে যেভাবে সাড়া দিয়েছে এবং সমর্থন করছে তাতে নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা করছি। তিনি ১৮ জানুয়ারি রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরও বলেন, এলাকায় ভোটের উৎসব শুরু হয়েছে, মানুষ ১৭ বছর পর ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। ওই দলের যারা দেশ এবং মানুষের সাথে অন্যায় করেছে আইনগত ভাবে তাদের বিচার হবে! তবে যারা নিরাপরাধী কিংবা নিরীহ তাদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই। তাদের কে কেউ হয়রানি করবে না। বিএনপির উন্নয়ন পরিকল্পনা পছন্দ হলে তারা চাইলে বিএনপিকে ভোট দিতে পারবে। এতে আমাদের কোন আপত্তি থাকবে না। মনিরুল হাসান বাপ্পী বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের কোন এলাকা অবহেলিত থাকবে না, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে, প্রতিটি এলাকায় মিনি হাসপাতাল করে স্বাস্থ্য ব্যবস্থা কে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। কৃষি ও কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড প্রদান করা হবে। খাল ও নদ নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। শিক্ষা কে উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। মানুষ স্বাধীন ভাবে কথা বলবে এবং গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল হাসান বাপ্পী বলেন প্রশাসন এখনো নিরপেক্ষ ভাবে কাজ করছে তবে একটি গোষ্ঠী ভুল তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসন কে ব্যবহার করে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ কে হয়রানি করছে। এব্যাপারে প্রশাসন কে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লিটন এ আর খান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন ও ছাত্র নেতা রাশেদুজ্জামান। সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 17 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 7 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 37 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা