
- সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি :
৬৮ পাবনা ১ আসনের নবনির্বাচিত সাংসদ ব্যারিস্টার নাজিবুর রহমান বলেছেন,
পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। পৃথিবীর আর কোন দেশ নেই যে দেশে মাতৃভাষার জন্য আন্দোলন করে প্রাণ দিতে হয়েছে। তিনি বলেন,এ দেশ কোনো দলের বা গোষ্ঠীর নয় এদেশ সকলের আপামর জনতার।
তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয়া অধ্যাপক গোলাম আযম ও ভাষা সৈনিক এম এ মতিনসহ ভাষা শহীদদের অবদানের কথা স্বরণ করে ১৯৭১ সালে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশ স্বাধীন করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর সমবেদনা জানান তিনি । চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদদের কথা স্বরণ করে তিনি আরোও বলেন,
যখন জনগণ অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তখনই বিপ্লব সংঘটিত হয়েছে এবং ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার রিজু তামান্না”র সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসিফ রায়হান,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোকলেছুর রহমান সেক্রেটারি আনিসুর রহমান ও পৌর আমির হাফেজ আব্দুল গফুর জামাত নেতা নজরুল ইসলাম প্রমুখ।







