ফকিরহাটে বিডি ক্লিনের উদ্যোগে খান জাহানপুর মোহাম্মদিয়া সিনিয়র আলী মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান

আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশব্যাপী কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন–এর উদ্যোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় পরিচ্ছন্নতা অভিযান। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খান জাহানপুর মোহাম্মদিয়া সিনিয়র আলী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সকালে মাদ্রাসা চত্বরে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন ফকিরহাট উপজেলা বিডি ক্লিন ইউনিটের সকল সদস্য। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।
পরিচ্ছন্নতা অভিযানের আওতায় মাদ্রাসার শ্রেণিকক্ষ, করিডোর, অফিস কক্ষ, খেলার মাঠ, বাগান এলাকা, আশপাশের খোলা জায়গা ও ড্রেনসমূহ পরিষ্কার করা হয়। দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব করে তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিডি ক্লিনের দায়িত্বশীল সদস্যরা—
রাসেল শেখ, উপ-সমন্বয়ক (ফকিরহাট–বাগেরহাট);
সুজন শেখ, সমন্বয়ক;
শুভ ইসলাম, আইটি অ্যান্ড মিডিয়া প্রতিনিধি;
এছাড়াও উপস্থিত ছিলেন নাইম শেখ,
ইতু মনি, সাফিয়া খাতুন, কুরবান শেখ,তারেখ শেখ, অধরা(আরশ ছোট বাবু) নাদিরা পারভীন ইতি অভিবাবক ও সাংবাদিক আজিজুল রজমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচি চলাকালে বিডি ক্লিন নেতৃবৃন্দ বলেন,
“পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়—এটি একটি চলমান সামাজিক আন্দোলন। পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে এখনই সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পারলে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে।”
তারা আরও বলেন,
“আমরা চাই আগামীর প্রজন্ম একটি পরিচ্ছন্ন, সবুজ ও বিষমুক্ত পৃথিবী পাক। এই লক্ষ্য অর্জনে শুধু বিডি ক্লিন নয়, সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।”
মাদ্রাসার শিক্ষকরা বিডি ক্লিনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশ সচেতন করে তোলে, যা পাঠ্যবইয়ের বাইরেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ফকিরহাট উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
বিডি ক্লিন নেতৃবৃন্দ জানান, ফকিরহাট উপজেলায় ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Related Posts

নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শাকিল খলিফা নলছিটি ঝালকাঠির নলছিটিতে মানববন্ধনের মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আবদুল রহিম মল্লিক। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত…

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 15, 2026
  • 6 views
নলছিটিতে মানববন্ধনে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

কোটি টাকা বরাদ্দ বাতিল ঠেকানো,সংস্কার কাজ সম্পন্নকরণ সহ তিন দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচী

  • By Admin
  • June 15, 2026
  • 30 views
কোটি টাকা বরাদ্দ বাতিল ঠেকানো,সংস্কার কাজ সম্পন্নকরণ সহ তিন দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচী

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 27 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের