ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’ দাবিতে বিক্ষোভ সমাবেশ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

শনিবার,

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের হাসারপাড় নালা খননে ভাঙন রক্ষা ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজার হাসারপাড় এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাবেশে উচ্চারিত হয় একটাই স্লোগান ‘ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, সমাজকল্যাণ সম্পাদক সুজন মোহন্ত, সমাজকর্মী রবিউল ইসলাম বাদশা বক্সী, হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম, নজির হোসেন, শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, আজ থেকে ৫০ বছর আগে রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরী এলাকার ইটাকুরি বিলটি, পাঠান হাট, পুনকর, মল্লিক বেগ হয়ে উলিপুরের থেতরাই ইউনিয়ন সংলগ্ন তিস্তা নদীতে পতিত হয়। পরে তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে বিলটি নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজার হাসারপাড় দিয়ে তিস্তা নদীতে পতিত হচ্ছে।

তিনি আরও বলেন, গত বছর অপরিকল্পিতভাবে বরেদ্র বহুমুখী প্রকল্প এ হাসারপাড় নালাটি খনন করে। এ সময় হাসারপাড় বিলের মধ্যে একটি স্লুইস গেট করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। বর্তমানে তিস্তা নদীর পানি হাসারপাড় নালায় প্রবেশ করায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হাসারপাড় নালা খননে ভাঙন রক্ষা ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, বিষয়টি কীভাবে সুরাহা করা যায় এ নিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 41 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 19 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 25 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 92 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।