ভারত থেকে পেঁয়াজ আমদানি আড়াই বছর পর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
বর্তমান দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।এরই ধারাবাহিকতায় দীর্ঘ আড়াই বছর পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট)বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ।

তিনি জানান, সোমবার (২৫ আগস্ট) রাত ৮ টার দিকে প্রথম চালানে ১৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাস থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এস এম ওয়েল ট্রেডার্স এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি ,আলহাজ্ব আমিনুল হক জানান , এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল। পরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। এতে করে পেঁয়াজ কিনতে নিম্ন আয়ের মানুষের গুনতে হচ্ছিল অতিরিক্ত টাকা। অবশেষে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

কাস্টমস সূত্র জানায়, প্রতি টনের দাম ৩০৫ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা দেখিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানি করা পেঁয়াজ বাজারে মানভেদে ৫৮ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পেঁয়াজের চালানটি দ্রুত খালাসের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

  • Related Posts

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্সের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​ আজ সোমবার (২০…

    দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

    ডেস্ক রিপোর্ট যশোরের চৌগাছা উপজেলায় দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    • By Admin
    • April 20, 2026
    • 6 views
    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

    • By Admin
    • April 20, 2026
    • 13 views
    দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু

    আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ জন ডাকাত সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার এবং মাইক্রোবাস আটক

    • By Admin
    • April 20, 2026
    • 13 views
    আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ জন ডাকাত সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত  দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার এবং মাইক্রোবাস আটক

    মির্জাপুরে নদীর ব্রিজের নিচে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

    • By Admin
    • April 20, 2026
    • 19 views
    মির্জাপুরে নদীর ব্রিজের নিচে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

    পাইকগাছায় আধুনিক পানি পরীক্ষা ল্যাব উদ্বোধন: নিরাপদ পানির নিশ্চয়তায় জনস্বাস্থ্যে নতুন দিগন্ত!

    • By Admin
    • April 20, 2026
    • 13 views
    পাইকগাছায় আধুনিক পানি পরীক্ষা ল্যাব উদ্বোধন: নিরাপদ পানির নিশ্চয়তায় জনস্বাস্থ্যে নতুন দিগন্ত!

    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    • By Admin
    • April 20, 2026
    • 12 views
    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত