ভূরুঙ্গামারীতে অজগর সাপ উদ্ধার

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহারের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।
স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি থানায় জানালে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন। যাতে উৎসুক জনতা বা কেউ সাপটির ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থলে সুরক্ষাবেষ্টনী তৈরি করা হয়।
পরে সাপটি সফলভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বনবিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বনবিভাগ জানিয়েছে, উদ্ধার করা অজগরটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন ২০২৬, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ…

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 17 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 5 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 9 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট