ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলন, নতুন কমিটি গঠন

স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার সংলগ্ন মাঠে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুব আন্দোলনের উদ্যোগে সোনাহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী। প্রধান বক্তা ছিলেন উপজেলা সেক্রেটারী মুফতী এস এম মনিরুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মোঃ আব্দুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ক্বারী মুহাম্মাদ আবু হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী মোঃ সোহাইল আহমাদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, বেকারত্ব ও নৈতিক অবক্ষয় থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।”

তারা আরও বলেন, “আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রধান অতিথি মুফতী ওমর ফারুক ফারুকী বলেন, “আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে।”

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের ৬নং ওয়ার্ড শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 44 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 28 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 101 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।