
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কৃতি শিক্ষার্থী জনাব সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। তিনি জয়মনিরহাট ইউনিয়নের আব্দুল বারেকের কন্যা।
মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাদিয়া খানম শেফা দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন করেছেন। তার এই সাফল্যে পরিবারসহ ইউনিয়নবাসী গর্বিত।
সাদিয়া খানম শেফার উচ্চশিক্ষার পথচলাকে আরও সহজ করতে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন সাদিয়া খানম শেফার প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে তার সার্বিক সাফল্য কামনা করেন।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, এমন সহায়তা মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।







