রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটা হবে বড় সংস্কার’

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিবিদরা যদি গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার করেন, সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার। শুধু দলগুলোর জাতীয় ঐকমত্য কমিশনে কাগজে স্বাক্ষর করাই নয়, বাস্তব অঙ্গীকারই গণমাধ্যমের জন্য প্রকৃত সংস্কারের সূচনা করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার না থাকলেও সাংবাদিকরা থেকে যাবেন এবং স্বাধীনতার পথে কাজ চালিয়ে যাবেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অধ্যাপক আলী রিয়াজ এ মন্তব্য করেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে স্বাধীনতা ও চতুর্থ স্তম্ভের দিকটি বিশেষভাবে বিবেচনা করতে হবে। প্রাতিষ্ঠানিক ও পেশাগত দিকও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিক ইউনিয়নগুলোকে কর্মীদের পেশাগত নিরাপত্তা রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, “১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখলে তার দায়ও নিতে হবে। মালিকানার যে ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেটি অব্যাহত থাকলে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়। আপনাকে নিজে ঠিক করতে হবে—আপনি কি দোকানদার হবেন নাকি চতুর্থ স্তম্ভ।”

অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য, গণমাধ্যম সংস্কারের মূল দায়িত্ব সাংবাদিকদের নিজস্ব। সবকিছু কমিশন বা সরকার থেকে করানো সম্ভব নয়। তিনি দীর্ঘদিন যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদেরও সমালোচনা করেন।

তিনি বলেন, “সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব দায় এড়াতে পারবে না। ভবিষ্যতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার করতে হবে। নিরাপত্তা ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় সম্পাদকরা যদি দালালি করে, কোনো দিন অধিকার আদায় সম্ভব হবে না।”

আলোচনা সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান এবং স্বাধীন, পেশাদার সাংবাদিকতার জন্য রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তব পদক্ষেপ গ্রহণের গুরুত্ব পুনরায় তুলে ধরেন।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 44 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 27 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 95 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।