রাজবাড়ীতে ছাত্র সমাজের মানববন্ধন: রমনা থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

রাজবাড়ী প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজবাড়ী জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজের নামে ঢাকার রমনা থানায় দায়ের করা “মিথ্যা ও বানোয়াট মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী আজাদী ময়দান থেকে মানববন্ধন শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিজেপি’র সভাপতি মুস্তাকিম খান আহাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিশাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জনিউর রহমান সোজাত ও নাজিন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি পদপ্রার্থী মো. শাকিল মৃধা, মো. রাব্বি প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তাসনিম বিন আজিজসহ ছাত্র সমাজের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজবাড়ী জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জনিউর রহমান সোজাত তার বক্তব্যে বলেন,

“আমাদের নেতার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের স্লোগান ‘হিংসা নাই, সম্প্রীতি—বিজেপির রাজনীতি’ বুকে ধারণ করে আমরা রাজনীতি করতে চাই। রাজনীতিতে সুষ্ঠু ধারা প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

মানববন্ধনে বক্তারা গণ অধিকার পরিষদ কর্তৃক দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 27 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১