র‍্যাবের অভিযানে ৪৪ কেজি গাজা সহ গ্রেফতার ২ সবজির আড়ালে মাদক পাচার!!

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

পটিয়ায় সবজির গাড়িতে করে মাদক পাচারের গোপন সংবাদে র‍্যাব-৭ এর অভিযানে ৪৪ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পিকআপ ভর্তি কাঁচা তরি তরকারির আড়ালে তিনটি চটের বস্তায় করে ১১টি পলি ব্যাগে মোড়ানো সবজির বস্তার আড়ালে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের ড্রাইভার ও হেলপারকে আটক করে র‍্যাব-৭ এর অভিযানিক দল। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নিমসা থেকে বিভিন্ন কাঁচা সবজি লোড করে সেখানে এসব সবজির আড়ালে তিনটি বস্তায় গাজা ভর্তি করে। এসব গাজা তারা কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়।
এ বিষয়ে র‍্যাব-৭ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুমিল্লা থেকে একটি পিকআপ মাদক ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আমরা সন্দেহভাজন একটি পিকআপকে পিছন থেকে লক্ষ্য করে পটিয়ার মহাসড়কের কালি বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি চটের বস্তা ভর্তি ১১টি পলি ব্যাগে মোড়ানো ৪৪ কেজি গাজা উদ্ধার করি।
এ বিষয়ে আমরা বিস্তারিত অফিশিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো।

Related Posts

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 6 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 5 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 12 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ