কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এর ষড়যন্ত্র মূলক প্রত্যাহার বাতিল করে রাজারহাট থানায় পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে রাজাহাট এলাকার সর্বস্তরের মানুষ।

বৃহঃস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজারহাট এলাকার পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নাগরিক পার্টি (এনসিপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল মতের মানুষজনের উপস্থিতিতে গণস্বাক্ষর ও পুলিশ সুপার কুড়িগ্রাম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,রাজারহাটের সর্বস্তরের জনগণের পক্ষে সাইয়াদুর রহমান শাওন,সবুজ মিয়া সভাপতি,ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখা। তোফায়েল আহমেদ,সাবেক আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখা। আনিসুর রহমান লিটন, সভাপতি,রাজারহাট উপজেলা প্রেসক্লাব। মোজাম্মেল হক বাবু,সাংগঠনিক সম্পাদক, এনসিপি কুড়িগ্রাম। আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক রাজারহাট প্রেসক্লাব। রতন কুমার রায়,সদস্য সচিব,পূজা উদযাপন কমিটি রাজারহাট। রাশেদুল ইসলাম,যুগ্ম সমন্বয়কারী, এনসিপি রাজারহাট। মোঃ গুলজার হোসেন, প্রধান শিক্ষক,সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়, রাজারহাট। মকবুল হোসেন,সাধারণ সম্পাদক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। মোঃ মাহিন ইসলাম,মোঃ নুরুজ্জামান মিয়া,সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতা, রাজারহাট উপজেলা শাখা। মোঃ রুবেল পাটোয়ারী,সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,রাজারহাট।

মানববন্ধনে বক্তারা বলেন,রাজারহাটের মানুষ শান্তি প্রিয় মানুষ। বিগত সময়ের চেয়ে গত দু মাসে মাদক নিরোধ,জুয়া খেলা বন্ধ,জনগনের আইনি সহায়তা ও জনকল্যাণে যখন জনগনের নিবেদিত প্রান হয়ে উঠেছেন ওসি নাজমুল তখনই চক্রান্ত করে তাকে ক্লোজড করা হয়। আমরা ওসি নাজমুলকে রাজারহাটে ফিরে চাই। ফিরে না দিলে চিহ্নিত সকল ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

Related Posts

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 6 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 5 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 12 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ