মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কবির হোসেন (৩৬) নামের এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি তবলাও বাজাতেন। গুরুতর আহত ছেলে আবিদ (১২) কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত নিহতের স্বজন মেজবা মিয়া নামের একজন বলেন, মঙ্গলবার জৈনা বাজারে নিজ ফার্মেসীতে সারাদিন ঔষধ বিক্রির পর রাত সাড়ে ১১টার দিকে ছেলেকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেন কবির হোসেন। ছেলে আবিদকে নিজ মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় কবির হোসেন ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের স্বজনদের আবেদনের পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

শ্রীপুরে জলাবদ্ধতা থেকে অর্ধশত পরিবারকে মুক্ত করলেন কাউন্সিলর পদপ্রার্থী এস এম মাসুদ রানা

  ​গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :আল আমিন খান ​শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের গুণী বাড়ি এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে অর্ধশত পরিবার। এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে…

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ   গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সদ্য এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া জীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১