সিলেটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে রণক্ষেত্র, আহত ৫

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিভাগীয় ব্যুরো চিফ, সিলেট:
সিলেটে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ১২ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর এক রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় হাসপাতাল চত্বর। রোগীর স্বজন ও হাসপাতাল কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে। প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ (২৪) গত ৪ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন। প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এসময় চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে তানিমের স্বজন ও বন্ধুরা হাসপাতালে ভাঙচুর চালান। পাল্টা প্রতিরোধে হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। এতে রোগীর পাঁচ স্বজন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, চিকিৎসা অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হাসপাতালগুলোতে আরও বাড়বে।

Related Posts

সিলেটে ইসলামী ৮দলের লিয়াজুকমিটি গঠনঃ

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি…

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান সহ ৬দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণ ঘরে ফিরবেনা —-তাজুল ইসলাম হাসান

  আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ