সঠিক নেতৃত্ব বাছাই করা ঈমানী দায়িত্ব —মুফতি আলী হাসান ওসামা

।আখলাক হুসাইন,

সিলেট জেলা প্রতিনিধিঃ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান ওসামা বলেন, আমাদের সবাইকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নির্বাচনে ভোট দেয়া মানে স্বাক্ষী দেয়া, পরামর্শ দেয়া এবং ভালো মানুষের সার্টিফিকেট দেয়া। আপনার একটি ভোট পেয়ে কেউ যদি প্রতিনিধি হয়ে অন্যায় কাজ করে, অনৈতিক সুবিধা ভোগ করে তাহলে এই অন্যায় ও অনৈতিক কাজের দায়ভার আপনাকে বহণ করতে হবে। এজন্য সঠিক নেতৃত্ব বাছাই করা ঈমানী দায়িত্ব। আপনারা সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে আশা করি।
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৩০আগস্ট) বিকাল ৪টায় ফতেপুর ইউনিয়নের বাংলাবাজারে উক্ত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সংগঠনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার সেক্রেটারি এবাদুর রহমান, সংগঠনের জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজমল হক, সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা তাজউদ্দীন তালুকদার, শুরা সদস্য মাস্টার ফজলুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল গণী, মাওলানা রশীদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন প্রমুখ।

Related Posts

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল। রবিবার (১৯ এপ্রিল) রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক…

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 23 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 68 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 31 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা