র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ সিএনজি ও ট্রাক জব্দ গ্রেফতার-৬

 

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপি’র পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক
কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন প্রনাথ পাটিকাপাড়া গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে আঃ বারিক (২৫),
রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন চরএশোরকোল গ্রামের ইউনুছ আলীর ছেলে মুস্তাকিম (২১) এবং
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত সুন্দ্রাহবী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (১৯)।

পৃথক অপর একটি অভিযানে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজা সংলগ্ন উত্তর পার্শ্বে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে শুকনো তামাক বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ১৩.৪ কেজি গাঁজা সহ ট্রাকটি জব্দ এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন গঙ্গারামপুর গ্রামের চাঁদালী বিশ্বাস এর ছেলে ওহিদুল বিশ্বাস (৫০), একই থানাধীন
মিরের পাড়া গ্রামের মৃত রবকুল হোসেন এর ছেলে তরিকুল ইসলাম (৩৮) এবং একই থানার অন্তর্ভুক্ত তারাগনিয়া গ্রামের মৃত আজিম উদ্দিন মন্ডল এর ছেলে সাবান আলী (৪৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

    ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

    সেতুর অভাবে ভোগান্তি শালজোড়ের মানুষের

      ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের শালজোড়ের কয়েক হাজার মানুষকে একটি সেতুর জন্য যুগের পর যুগ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের মূল ভূ-খন্ড থেকে কালজানী নদী দ্বারা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

    • By Admin
    • April 19, 2026
    • 14 views
    উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

    ‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

    • By Admin
    • April 19, 2026
    • 20 views
    ‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

    কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    • By Admin
    • April 19, 2026
    • 43 views
    কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

    • By Admin
    • April 19, 2026
    • 14 views
    কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

    দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

    • By Admin
    • April 19, 2026
    • 30 views
    দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

    চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

    • By Admin
    • April 19, 2026
    • 20 views
    চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা